দেশের খবর

নাগরপুরে নৌকা প্রার্থীর বিজয়ের লক্ষ্যে প্রচারণায় আরিয়া ইসলাম

টাঙ্গাইলের নাগরপুরে আ.লীগ নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু'র বিজয়ের লক্ষ্যে প্রচারণা ও সভা করেছে তার সহধর্মিণী আরিয়া ইসলাম। রবিবার (২৪ ডিসেম্বর) সকালে সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া, চেচুয়াজানি এবং ইরতা এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা ও মহিলাদের নিয়ে সভা করেছেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, উপজেলা মহিলা আ.লীগ সভাপতি জাহানারা খাতুন, সদস্য কামরুন্নাহার লাইলী, সহবতপুর ইউনিয়ন যুবলীগ মো. বাবুল মিয়া, ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মো. রিয়াদ হোসেন সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।



সম্পর্কিত খবর