খেলাধুলা

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তার পদত্যাগের দাবিতে সবধরনের খেলা বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তাদের দাবির মুখে এবার অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে এই বোর্ড পরিচালককে। বিসিবির একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, ক্রিকেটারদের তীব্র আপত্তি ও কোয়াবের আল্টিমেটামের প্রেক্ষিতে বোর্ড জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়।

 

 

নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্য ক্রিকেটারদের সম্মানহানিকর ও পেশাদারিত্ববিরোধী বলে বিবেচিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এদিকে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধুমাত্র মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারো পরিচালক পদ শুন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে।

এর আগে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না গেলে বোর্ডের কোনো ক্ষতি হবে না, বরং খেলোয়াড়দের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এমন মন্তব্যে ক্রিকেটারদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। পাশাপাশি কোটি কোটি টাকা খরচের প্রসঙ্গ টেনে খেলোয়াড়দের দায়ী করার বক্তব্য এবং সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলেও আখ্যা দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

 



সম্পর্কিত খবর