দেশের খবর

নামেই দাম নির্ধারণ, ৮০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস

সরকার নির্ধারিত দাম অনুযায়ী ৬০০ থেকে ৬৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে বলে প্রতিদিন প্রতিটি দোকান ঘিরে বেশ ক্রেতাদের আনাগোনা দেখা যায়। গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় গরুর মাংস দোকানে সরেজমিনে গিয়ে দেখা যায়। অল্প কিছু কম দামে গরুর মাংস বিক্রি হচ্ছে বলে ছুটে আসছেন গরীব, মধ্যবিত্ত সাধারণ জনগণ, এর মধ্যে বেশিরভাগ ক্রেতা হচ্ছে, গার্মেন্টস কর্মী, রিকশাচালক, ভ্যানচালক সহ বিভিন্ন কাজের দিনমজুরি। ক্রেতারা গরুর মাংস দোকানে এসে দেখতে পায় ভিন্নরূপ, গরুর মাংসের দাম দোকানে জিজ্ঞাসা করতে গেলেই আগের দামে বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। ক্রেতাদের দাবি সরকার নীতিমালা অনুযায়ী দাম নির্ধারণে পাচ্ছে না গরুর মাংস। ক্রেতারা আরো জানায়, গরুর মাংসের দোকানের সিন্ডিকেট ভাঙার জন্য সরকারি পর্যবেক্ষণে নেই কোনো মনিটরিং। ইব্রাহিম নামে এক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, টিভিতে খবর দেখেছি মাংস ব্যবসায়ী সমিতি গরুর মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, অথচ স্থানীয় ব্যবসায়ীরা ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছে। মাংস ব্যবসায়ী সমিতির দাম নির্ধারণ কি শুধুমাত্র নামেই রয়ে গেলো। কোনো দোকানদার ব্যবসায়ী কোনো প্রকার নির্দেশনা মানছে না, তারা তো সেই আগের দামেই ৮০০ টাকায় বিক্রি করছে মাংস। রহিম নামে এক ক্রেতা রিক্সা ড্রাইভার এর সাথে কথা বলে জানা যায়, ২ ঘণ্টা হলো বাজারে এসেছি বিভিন্ন দোকান খুঁজেও পেলাম না সরকারি নির্ধারিত গরুর মাংসের দাম, আমি রিক্সা চালালেও আগে প্রতি সপ্তাহে সর্বনিম্ন দুইদিন হলেও গরুর মাংস পরিবারের সবাইকে নিয়ে খেতে পারতাম, এখন বর্তমান অবস্থায় দুই মাসে একবার গরুর মাংস কিনতে গেলে বাকি জিনিস কিনার টাকা পকেটে থাকে না। ব্যবসায়ীরা বলছেন, যারা গরু কিনে বা মাংস কিনে এনে স্থানীয় পর্যায়ে বিক্রি করছে তারাই একমাত্র জানে, ৮০০ টাকায় বিক্রির পরও লস হয়ে যাচ্ছে। এর চেয়ে কম দামে বিক্রি করার কোনো উপায় নেই আমাদের। বেশি দামে কিনে এনে ৬০০ থেকে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করলে আমাদের আর ব্যবসা করা লাগবে না।


সম্পর্কিত খবর