চট্টগ্রাম প্রতিদিন

নাসিরনগর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আছমত, সম্পাদক সবুজ

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে দৈনিক নয়া দিগন্তের নাসিরনগর উপজেলা প্রতিনিধি মো. আছমত আলী সভাপতি এবং দৈনিক সংবাদের প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি পদে দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনি, দপ্তর সম্পাদক পদে দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি ফয়সাল মোর্শেদ এবং কোষাধ্যক্ষ পদে দৈনিক পেনব্রিজ প্রতিনিধি কুমার প্রদীপ। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সুজীত কুমার চক্রবর্তী ও দৈনিক সরোদ প্রতিনিধি আদেশ চন্দ্র দেব।



সম্পর্কিত খবর