সিলেট জেলার ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান সৈয়দ ছাদেক আহমদ। বসবাস করেন যুক্তরাজ্যে। সেখানে কর্মজীবনের পাশপাশি বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। শৈশব থেকেই পারিবারিকভাবে রাজনীতির দিকে ঝুঁকে পড়েন। যুক্তরাজ্য ওল্ডহ্যাম যুবলীগের দায়িত্ব লাভ করেন। সেখানে আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ নেন। অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্যে প্রায় সময় দেশের মাটিতে ছুটে আসেন। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সময় এসেছিলেন দেশে। নৌকা প্রার্থীর পক্ষে ভোটের মাঠ চষে বেরিয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পরপরই তিনি আবার ছুটে এসেছেন দেশে। বিশ^নাথ ও ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনের নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর পক্ষ নিয়ে ভোটের মাঠে নেমেছেন। নিজ এলাকা সাদিপুর ইউনিয়নের সর্বত্র ছুটে যাচ্ছেন। ভোট যাচ্ছেন নৌকা প্রতীকে।
নৌকার বিজয় প্রসঙ্গ তুলতেই ওল্ডহ্যাম যুবলীগ সভাপতি সৈয়দ ছাদেক আহমদ জানান নৌকা প্রতীক বঙ্গবন্ধুর, জননেত্রী শেখ হাসিনার। সিলেট-২ আসনে ওই প্রতীক পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে নৌকা প্রতীকের জন্যে ভোট চাইতে দলীয় নেতাকর্মীর সাথে বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি। আমরা প্রায় নিশ্চিত নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। সর্বত্র নৌকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নৌকা বিজয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যে।