খুলনা

নড়াইল-১ আসনে এনসিপি নেতা নাজমুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সংগঠক নাজমুল হাসান উজ্জ্বল আসন্ন নির্বাচনের লক্ষ্যে তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হোসনে আরা তান্নির কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র গ্রহণ করেন।

 

মনোনয়নপত্র সংগ্রহের সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হক ছাড়াও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের যোদ্ধা শফিকুল ইসলাম, ফারহাজ রানা, ইমামুল মোল্যা, এস এম ইরফানুল বারী উজ্জ্বল, মোহাম্মদ আকাশ শেখ ও নুর ইসলামসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান উজ্জ্বল বলেন, নড়াইল-১ আসনের জনগণ দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তিনি আরও উল্লেখ করেন যে, ক্ষমতার মোহে নয় বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তরুণ সমাজ ও বৈষম্যবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের সাথে নিয়ে একটি জবাবদিহিমূলক এবং মানবিক রাজনীতির ধারা প্রবর্তন করাই তার মূল লক্ষ্য।

 

এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে নাগরিক অধিকার নিশ্চিতকরণে কাজ করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন এই এনসিপি নেতা।

 


সম্পর্কিত খবর