পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
১ বছর মেয়াদে কার্য নির্বাহী কমিটির ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে এডভোকেট খলিলুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোছাঃ আনোয়ারা বেগম ও এডভোকেট আনোয়ার হোসেন। সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহন চলে।
চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত ও জেলা জজ আদালতের বিচারকরা ভোট গ্রহনের কার্যক্রম পরিদর্শন করেন।
নির্বাচনে সভাপতি পদে এডভোকেট এ হাসান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্ওবাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী এডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট।
সাধারন সম্পাদক পদে এডভোকেট আবুল কালাম আজাদ (২) ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী
এডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট।
এডভোকেট আব্দুল বারি পেয়েছেন ৪২ ভোট ও এডভোকেট আব্দুল হান্নান (বাবুল) পেয়েছেন ২৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট আব্দুল আল মামুন ৯৬ পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী সোলাইমান হক পেয়েছেন ৭৯ ভোট। ,এডভোকেট জিল্লুর রহমান সিদ্দিকী পেয়েছেন ৩৫ ভোট, এডভোকেট রওশন আখতার লাভলী পেয়েছেন ২০ ভোট।
লিগ্যাল এইড সম্পাদক পদে এডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ওএডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পেয়েছেন ৯৯ ভোট।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল কালাম আজাদ লিটন পেয়েছেন ৯৪ ভোট।
সহ সভাপতি পদে এডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরী সম্পাদক পদে এডভোকেট মনিরুজ্জামান মিন্টু ও কার্য নির্বাহী সদস্য পদে এডভোকেট আব্দুল মুকিত, এডভোকেট আরাফাত হোসেন জনী, এডভোকেট আশরাফুল ইসলাম (১), এডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
জেলা আইনজীবী সমিতির ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।