রংপুর

পঞ্চগড়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান—টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হয়। দেশের আর্থসামাজিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে পরিসংখ্যানের গুরুত্ব এবং সঠিক তথ্যের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে। নির্ভরযোগ্য, সময়োপযোগী ও তুলনামূলক সরকারি পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে প্রতিবছর দিনটি পালন করা হয়।

 

গত ৮ নভেম্বর রবিবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন এতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

 

আলোচনা সভার শুরুতেই জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক এনামুল হক দিবসটি উপলক্ষে প্রবন্ধ উপস্থাপন করেন।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পুলিশ সুপার আবু সায়েম ও সহকারী পরিসংখ্যান কর্মকর্তা এ এম খায়রুল আনামসহ জেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর