রংপুর

পঞ্চগড়ে নওশাদ জামিরের নির্দেশে খামারিদের ভ্যাকসিন ও ওষুধ প্রদান

পঞ্চগড় ১ আসন (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) এর ধানের শীষ মার্কার প্রার্থী ব্যারিস্টার নওশাদ জামিরের নির্দেশে পঞ্চগড়ে খামারিদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন ও ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার যুবদলের নেতা-কর্মীরা নওশাদ জামিরের নির্দেশে ভ্যাকসিন ও ওষুধ পৌঁছে দেন।

 

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে পঞ্চগড়ের খামারিদের গবাদিপশু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অসুস্থ হয়ে পশুরা মারা যাচ্ছে ভ্যাকসিনের অভাবে এমন সংবাদ ছাপা হয়। সংবাদটি নজরে আসে পঞ্চগড় ১ আসন (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) এর ধানের শীষ মার্কার প্রার্থী ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জামিরের। নজরে আসার সাথে সাথে তিনি খামারিদের নিজ উদ্যোগে ভ্যাকসিন ও ওষুধ প্রদানের সিদ্ধান্ত নেন।

 

পরে তিনি পঞ্চগড় সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি শাহিনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম মোজাহারকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খামারিদের খোঁজখবর ও ভ্যাকসিন, ওষুধ দেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনা পেয়ে ভ্যাকসিন ও ওষুধ প্রদান করেন।

 

এসময় সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিনসহ সদর উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর