খাগড়াছড়ির পানছড়িতে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জুলাই) দুপুর উপজেলার পূজগাং ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।
আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিনজন নিহতের খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।