দেশের খবর

পূর্ব শত্রুতার জেরে নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগ লক্ষ্যাধিক টাকার ক্ষতি

নওগাঁ বক্তারপুর ইউনিয়নে এক পুকুরের বিষ প্রয়োগ করে প্রায় ত্রিশ লক্ষ টাকার মাছ মরার অভিযোগ উঠেছে নান্টু, আজম সহ কয়েক জনের বিরুদ্ধে। অভিযোগটি করেন নওগাঁ সদর থানার চকদেব পাড়ার মোঃ গোলাম সিফাত।
 
 
 তিনি গত ২০শে জুলাই থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোঃ নান্টু তরফদার(৬১) পিতা মৃত ছফের আলী, মোঃ আজম তরফদার (৪৩) পিতা মৃত ঝন্টু তরফদার, মোজাফফর হোসেন তরফদার(৬৬), মতিউর রহমান তরফদার(৬৮), শামসুর রহমান তরফদার(৫৮), মশিউর রহমান তরফদার(৬১), সর্ব পিতা মৃত মজিবর রহমান, রবিন তরফদার(৩০),মোঃ রায়হান হোসেন (৪৫) বাদি মোঃ গোলাম সিফাতের সাথে দির্ঘদিন ধরে পুকুর দখল করার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
 
 
গত ১৫ জুলাই রাত্রি অনুমান ১১.৩০ মিনিট সময় হাতে লাঠি, লোহার রড,শাবল সহ নালিশী সম্পত্তিতে অনাধিকার প্রবেশ করে বৈদ্যুতিক লাইট ভাংচুর পূর্বক টিনের বেড়া ও বাঁশের বেড়া ভেঙ্গে ক্ষতি সাধন করে এবং আমাকে  পেলে মারে লাশ গুম করিয়া ফেলবে,বাড়ী ঘরে আগুন লাগিয়া পরিবার সহ পুড়িয়া মারবে,নারী দিয়া মিথ্যা মামলা করিয়া হয়রানি করিবে,বিষ দিয়া পুকুরের মাছ মারিয়া ফেলিবে,গাছ কাটিয়া লইয়া যাইবে,রাতের অন্ধকারে ডাকাতি দিবে,নিজেরা ঘটনা ঘটাইয়া মিথ্যা মামলা করিবে বলে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে
 
এমতবস্থায় আমি ও কয়েকজন ঘটনা স্থলে আসিলে তারা সেখান থেকে চলে যায়।
 
 
সিফাত বলেন, আমি গত ২০শে জুলাই দুপুরে পরিবারের সাথে কথা বলে বিষয়টি সদর মডেল থানায় অবগত করিলে ডিউটি অফিসার আমাকে একটি অভিযোগ দিতে বলে।আমি অভিযোগ দিয়ে বাড়িতে চলে আসি।
 
আজ সকালে পুকুরে খাবার দিতে এসে আমি পুকুরে মাছ মরে ভাসতে দেখি এবং পানিতে বিষের গন্ধ পাই। আমি সদর মডেল থানায় বিষয়টি অবগত করিলে ডিউটি অফিস বলেন আপনি মিডিয়ায় নিউজ করে থানায় আসেন।
 
 
তিনি আরও বলেন,বিগত সরকারের আমলে ছাত্রলীগের প্রভাব খাটিয়ে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে সাবেক ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আজম তরফদার। আমার প্রায় ত্রিশ লক্ষ টাকার দেশীয় মাছ বিষ প্রয়োগ করে মেরেছে। আমি এর নায্য বিচার চাই। 


সম্পর্কিত খবর