জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জুয়ারী গ্রেফতার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। শুক্রবার রাতে এসআই আল-আমিন অফিসারসহ সঙ্গীও ফোর্স এ অভিযান পরিচালনা করে উপজেলার বালিয়ান ইউনিয়ন তেলিগ্রাম বাজারের নজরুল এর চা দোকানের পিছন থেকে নজরুলসহ তাদেরকে জুয়ার আসর থেকে গ্রেফতার করে। শনিবার সকালে আদালতে পাঠিয়েছে ।
ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ বলেন,মাদক জুয়া ও সমাজের বিশৃঙ্খলা করীর পক্ষে আমি নেই।আমি বালিয়ান বাসীর শান্তি চাই।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ফুলবাড়িয়া উপজেলা উপজেলার এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে আনতে প্রতিরোধে ফুলবাড়িয়া থানা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ অপরাধীকে গ্রেফতার করা হয়।