ফুলবাড়ীয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, মোঃ শামছুল হক, অধ্যাপক মোঃ আবুল হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, লুইস সুপ্রভাত জেংচাম, আব্দুস সালাম, মোঃ তোফাজ্জল হোসেন খান, এটিএম মহসীন শামীম প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।