দেশের খবর

ফুলবাড়িয়ায় চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন

ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়  ধাপে ভোগগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।  চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ (ঘোড়া)  প্রতীকের ৩৮হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুজ্জামান (আনারস) ২৬ হাজার ৩০৪ ভোট।ভাইস চেয়ারম্যান পদের মাইক প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম (রাকিব), মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী সংগীতা রাণী সাহা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে- ০১টি উপজেলা, ১৩টি ইউনিয়ন, ০১টি পৌরসভা, ভোট কেন্দ্রের সংখ্যা ১২৫টি, কক্ষের সংখ্যা ৮৫৭টি, পুরুষ ১৯৪৪৪২ জন, মহিলা- ১৯১৫৪১ জন, হিজড়া-২ জন, মোট ভোটার সংখ্যা- ৩৮৫৯৮৫ জন।


সম্পর্কিত খবর