দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬, ফুলবাড়ীয়া আসনে ৬ প্রার্থীর মধ্যে পরাজিত ৪ প্রার্থীরই জামানত রক্ষায় ব্যর্থ হয়েছেন। তাঁরা হলেন- জাতীয় পার্টির মাহফিজুর রহমান বাবুল, স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমা, খন্দকার রফিকুল ইসলাম, প্রিন্সপাল আব্দুর রশিদ। ৪জন প্রার্থী এ জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা কাবেরী জালাল। নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত (কাস্টিং ভোট) ভোটের ৮ ভাগ ভোট পেলেই কেবল প্রার্থী জামানত ফেরত পাবেন। এ আসনে ৩ লাখ ৮৫,৯৮৫ জন ভোটারের মধ্যে প্রদত্ত (কাস্টিং) ভোট ১০২৮১৪। জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ হিসেবে একজন প্রার্থীকে সর্বনিন্ম ৬ হাজার ৫৩৫ ভোট পেতে হবে। বিজয়ী প্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক সরকার ট্রাক মার্কা নিয়ে ৫২২৮৫ভোট, পরাজিত প্রার্থী মো. মোসলেম উদ্দিন এডভোকেট নৌকা মার্কায় পেয়েছেন ৪২,৫৫৮ ভোট। এছাড়াও জাতীয় পার্টির মাহফিজুর রহমান বাবুল (লাঙ্গল) ৫২৫, স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমা (ঈগল) ২৫৪১, খন্দকার রফিকুল ইসলাম (কেটলি) ৩২৬৭, প্রিন্সপাল আব্দুর রশিদ (গামছা) ২২৯ ভোট পেয়েছেন। কাস্টিং ভোটের ৮ শতাংশ হিসেবে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।