ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে জিয়াউর রহমানের জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার বিকেলে ফুলবাড়িয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ৮৮তম জন্মদিন আলোচনা সভা ও কেক কাটা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিরেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার সাদাত আনার, উপজেলা বি এন পির সদস্য মোঃ হুমায়ুন কবির , পৌরবি এন পির নেতা রফিকুল ইসলাম মাখন,বিএনপির নেতা মোঃ শফিকুল ইসলাম শফিক,আব্দুল হান্নান,গোলাম সারোয়ার,জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস,পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক,সবুজ তালুকদার,ইউপি সদস্য ও যুবদল নেতা শাহজাহান খান,আব্দুস সাত্তার,আঃ লতিফ মন্ডল,মির্জা আনিস, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল,কৃষক দলের শিখন,ছাত্রদলে আহবায়ক দেলোয়ার হোসেন,সদস্য সচিব আলামিন,পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল,কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া প্রমুখ।