উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হল রুমে তথ্য কমিশন বাংলাদেশ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য কমিশন বাংলাদেশ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি সহকারী পরিচালক (হিসাব ও বাজেট)তথ্য কমিশন শাহাদাৎ হোসেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)আলহাজ্ব শরাফ উদ্দিন শর, সহকারী কমিশনার (ভূমি)সেলিনা আক্তার, সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার,ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ,ফরিদা ইয়াসমিন নিশী,বীরমুক্তিযোদ্ধা মো:নুরুল ইসলাম প্রমুখ।