দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে নিজের ভোট দিয়েছেন ফুলবাড়িয়া কলেজের গভর্ণিং বডির সভাপতি ও বাংলাদেশ কাস্টমস শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম। ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনের ভোটার ডক্টর মুহাম্মদ তাজুল ইসলাম,ও তার পিতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ আবুল হোসেন তালুকদার এবং ডক্টর তাজুল তার ছোট পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার উপ পরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদারসহ তার পরিবারের সকলেই ব্যালটের মাধ্যমে নিজেদের ভোট প্রধান করেন। রবিবার(৭ জানুয়ারি)সকাল সাড়ে ১১টায় নিজ কেন্দ্র ফুলবাড়িয়া উপজেলার বাঁশদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পুরুষ বুথে ভোট প্রদান করেন তিনি। ভোট প্রদান শেষে ফুলবাড়িয়া কলেজের গভর্ণিং বডির সভাপতি ও বাংলাদেশ কাস্টমস শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা শুনিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে ভোটাররা সন্তুষ্ট। নৌকার বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন,ভোট সবার নাগরিক অধিকার। আশা করি সবাই তাদের সে অধিকার পূর্ণ করবে এবং পরবর্তী পাঁচ বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমি আশা করব, তারা সচেতনতার সঙ্গে তারা তাদের ভোট প্রদান করবে। নতুন ভোটার বলেন,আমি ভোট দিতে পেরে খুব আনন্দিত হয়েছি। উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে ভোট গ্রহণ চলছে। প্রিসাইডিং অফিসার ও পলাশীহাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার খোরশেদ আলম বলেন,ভোট শান্তি প্রিয় ভাবে গ্রহণ চলছে।ভোটার উপস্থিতি মোটামুটি ভালো।