দেশের খবর

ফুলবাড়িয়ায় পলাতক জঙ্গি আসামি গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনে এজাহারভুক্ত পলাতক আসামি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন টিমের সক্রিয় সদস্য মো:আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিবুল হুদা সহসঙ্গীও ফোর্স এ অভিযান পরিচালনা করে বিশেষ অভিযান চালিয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা মুগদা শাখা থেকে গ্রেফতার করা হয়। তিনি পলাতক থেকেই ২০০২ সাল থেকে ইসলামী ব্যাংক হাসপাতালে সিকিউরিটি সার্ভিস হিসেবে চাকরি করতেন। সোমবার সকালে বিশেষ নিরাপত্তায় আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেফতার কৃত ব্যক্তির বাড়ি ফুলবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড আলহেরা একাডেমী উচ্চ বিদ্যালয় সংলগ্ন। মামলা নং ৮(৬)২০১৬ ইং সন্ত্রাস বিরোধী আইন।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ঢাকা থেকে পলাতক আসামি আঃ কাদেরকে গ্রেফতার করেছি।



সম্পর্কিত খবর