ফুলবাড়িয়ায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) কাবেরী জালাল।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা পরিষদের সম্মুখে ফুল্লরা শপিং সেন্টার চত্বরে অস্থায়ী ক্যাম্পে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাইয়ে এই উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র দেবনাথ, এমওডিসি ডাঃ ইশতেয়াক ইমন, এমটি(ইপিআই) জাহাঙ্গীর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আঃ মান্নান সহ স্বাস্থ্যসেবা কর্মী ও স্বেচ্ছাসেবক।
এ দিন সারাদেশের ন্যায় ফুলবাড়িয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ৭২১৫ জন শিশুকে নীল রঙয়ের আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭৫০৩ জন শিশুকে লাল রঙয়ের একটি করে ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা ধরা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ডাঃ বিধান চন্দ্র দেবনাথ বলেন, ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ করে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শারীরিক বৃদ্ধি হয়, খর্বকায় কমে যায়, বিভিন্ন সংক্রামক রোগ কমে যায়। তিনি আরও বলেন, ফুলবাড়িয়ায় ০১টি স্থায়ী কেন্দ্র সহ ৩২১টি অস্থায়ী কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে।