দেশের খবর

ফুলবাড়িয়ায় সংসদ সদস্যের বিরুদ্ধে ফেইজবুক পোষ্টের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুন মাসের এক তারিখে উৎপল কর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক আইডি থেকে ময়মনসিংহ- ৬, ফুলবাড়ীয়া আসনে জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকারের বিরুদ্ধে একটি লেখা পোষ্ট করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুলবাড়িয়া সহ সমগ্র দেশব্যাপী বিভ্রান্তির সৃষ্টি হয়। তার পোস্টকে ভিত্তি করে এমপির' বিরুদ্ধে অশ্লীল ভাষায় মন্তব্য করা হচ্ছে যা একজন সংসদ সদস্যের জন্য মানহানিকর।

উৎপল করের পোষ্টে ফেইসবুকে এসব মিথ্যা, বানোয়াট ও উস্কানিমূলক তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জনগণের ব্যানারে সোমবার (৩ জুন) বিকালে কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরাফ উদ্দিন বক্তব্যে তিনি বলেন, সেদিন ঘটনা ঘটছে আমরা তা শোনা কথা আপনারা কেউ দেখছেন? যারা ঘটনার সময় উপস্থিত ছিল তাদের সাথে কি আপনাদের কথা হয়েছে? মাননীয় এমপি মহোদয়ের বিরুদ্ধে করুচিপূর্ণ মন্তব্য ফেইজবুকে দিছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি ঐ ব্যক্তির শাস্তির দাবি করছি আপনাদের মাধ্যমে। ১৩ তারিখের ঘটনায় যিনি মারা গেছেন উনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি,  জয়নাল এবং আরিফ এদের উপর যে আগে হামলা করছে আমি তাদেরও শাস্তিরও দাবি করছি। 

এমপিকে রাজনৈতিক মাঠে হেয় প্রতিপন্ন করা জন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলতে পারি আমাদের সংসদ সদস্য আব্দুল মালেক সরকার কোনো অন্যায় সাথে জড়িত না। অন্যায় করে থাকলে আপনারা সঠিক তথ্য উদঘাটন করেন। এই মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত পোষ্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকের মধ্যে যদি উৎপল কর এমপি মহোদয়ের নিকট ক্ষমা প্রার্থনা ও ফেইজবুকের পোষ্ট না সরানো হয় তাহলে আগামীকাল আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা, সাবেক ছাত্রনেতা মোঃ সিরাজুদ্দৌলা মনজু,বড়বিলা পরিবহন প্রাঃ লিঃ এর চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম,সাবেক ছাত্র নেতা এজিদুল হক, সাবেক ছাত্র লীগের সাধারণ সম্পাদক অছেক বিল্লাহ শামীম উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব ইলিয়াস প্রমুখ।

এর আগে গত ১১ই মে ফুলবাড়িয়া উপজেলাধীন আয়মন-আখালিয়া নদীর পুনঃখনন কাজের শুভ উদ্ভোধনী মঞ্চে এনামুর রহমান রবি ও জয়নাল আবেদীন এর মাঝে বাকবিতন্ডাকে কেন্দ্র করে ১৩মে রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।



সম্পর্কিত খবর