উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। ১০৬টি কম্বল বিতরণ করেন তিনি। বাকিগুলি পরবর্তীতে বিতরণ করা হবে। এ-সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সেলিনা আক্তার, অফিসার ইনচার্জ ওসি রাশেদুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন,প্যানেল চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলার আছিম পাটুলি ইউনিয়নে মোট কম্বল ৩ শত গরীব হতদরিদ্রদের মাঝে দেয়া হয়েছে।
উল্লেখ্য যে, ইউপি সদস্যরা গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কম্বল চুরির ঘটনা ঘটেছে। ইউপি সদস্যরা চৌকিদার এর কাজ থেকে চাবি নিয়ে রাতে সরকারি শীত কম্বল নিয়ে যায়। চুরির বিষয়ে একটি অভিযোগ দিয়েছে।