দেশের খবর

ফুলবাড়ীয়ায় বারোমাসি মাল্টা ও লেবু চাষে সফল কাজিম উদ্দিন

ফুলবাড়ীয়া উপজেলায় বারোমাসি মাল্টা ও লেবু চাষ করে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছে সুফলা " গ্রীণ এগ্রো ফার্ম"। বর্তমানে সুফলা  গ্রীণ এগ্রো ফার্ম বাগানগুলোতে ভিয়েতনামের বারোমাসি মাল্টা চাষ সফলতার এক নতুন দিগন্তের সূচনা করেছে। এছাড়াও বারোমাসি চায়না জাতের লেবুর চাষ আরো এক নতুন মাত্রা যোগ করেছে উপজেলার কৃষকদের মাঝে। মিশ্র ফল চাষী ও দেশী-বিদেশী গাছের চারা উৎপাদনকারী হিসেবে উদ্যোক্তা সম্মাননা পেয়েছেন উদীয়মান সফল কৃষি উদ্যোক্তা শিক্ষক মোঃ কাজিম উদ্দিন।

জানা গেছে, বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ কাজিম উদ্দিন। উপজেলার ৮নং রাঙামাটিয়া ইউনিয়নে পাহাড় অনন্তপুর গ্রামে ২০১৯ সালে ২ একর নিজস্ব জমি নিয়ে " গ্রীণ এগ্রো ফার্ম" প্রজেক্টটি শুরু করেন। তিনি শিক্ষকতার পাশাপাশি ফুলবাড়িয়া কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এবং পরামর্শে লেবু জাতীয় ফসল হিসেবে ভিয়েতনামী বার মাসি মাল্টা চাষ করেন। শুরুটা তার শ্যালক ফারুকুল হাসানের মাধ্যমে হলেও এখন তারা ব্যক্তিগত এবং যৌথভাবে ২ বিঘা থেকে প্রায়  ৪০ বিঘায় রূপান্তরিত করেছেন। সাথে রয়েছে আরও দুই জন । তার ছোট ভাই মোঃ তাজুল ইসলাম ও ভাতিজা মোঃ জুয়েল রানা ( সাজু) । বাগানের নাম রেখেছেন " গ্রীণ এগ্রো ফার্ম" । এরপর থেকে আর পিছু ফিরে দেখতে হয়নি। দেখাদেখি নতুন করে সৃজন হচ্ছে মাল্টা ও লেবুর বাগান। উপজেলার প্রায় ১০০একর জমিতে লেবু চাষ সম্প্রসারিত হয়েছে। যার ফলে উপজেলার প্রায় ২০০জন কৃষক আর্থসামাজিক উন্নয়নে এই প্রজেক্টে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।এখানে মাল্টা , কমলা ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি মৌসুমী এবং বার মাসি ফল । নিজেদের জমিতেই গড়ে তোলা হয়েছে এই স্বপ্নের বাগান । এটি বেশ লাভ জনকও । গত মৌসুমে ৩০ হাজার টাকা  সার এবং কীটনাশক বাবদ খরচ করে  দুই শত গাছ থেকে  প্রায় পাঁচ শত মণ মাল্টা প্রায় পাঁচ লাখ টাকায়  বিক্রি করা সম্ভব হয় বলে তিনি জানান । যদিও গত মৌসুমে বাজার মূল্য কম ছিল। ইতিমধ্যে তিনি উপজেলা- জেলা- ও বিভাগীয় পর্যায়ে বহু বার পুরুস্কৃত হয়েছেন। চলতি বছরের ৫ মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স রুমে অতিরিক্ত সচিব (কৃষি) ডঃ মলয় চৌধুরী, মহা পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক আবু মোঃ এনায়েত উল্লাহ, প্রকল্প পরিচালক ডঃ ফারুক আহমেদ, প্রফেসর ডঃ মোঃ গোলাম রব্বানী,ডিন, কৃষি অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর কাছ থেক সম্মাননা স্মারক এবং সনদ গ্রহণের অনুভুতির কথা জানতে চাইলে উদ্যোক্তা শিক্ষক মোঃ কাজিম উদ্দিন তিনি বলেন " এই প্রাপ্তি আমার একার নয়, এই প্রাপ্তি আমাদের ময়মনসিংহ তথা উপজেলার প্রতিটি কৃষকের, এই প্রাপ্তি যারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তাদের , এই প্রাপ্তি আমার পাহাড় অনন্ত পুর গ্রাম বাসির । এই প্রাপ্তি বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বের, এই প্রাপ্তি আমার অতি প্রিয় সাংবাদিক বন্ধুদের, এই প্রাপ্তি আমার সকল শুভানুধ্যায়ীদের, এই প্রাপ্তি ফুলবাড়িয়া কৃষি অফিসের সকল সম্মানিত কৃষি কর্মকর্তা মহোদয়ের। পরিশেষে তিনি উপজেলার সম্মানিত কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ স্যার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু রায়হান সহ সকল স্তরের সম্মানিত কৃষি কর্মকর্তা কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা   এবং বাগান পরিদর্শনের আমন্ত্রণ জানান।



সম্পর্কিত খবর