দেশের খবর

ফুলবাড়ীয়ায় সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী হারুনের মতবিনিময়

ফুলবাড়ীয়ায় প্রিন্ট মিডিয়ার ¯’ানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশীদ (ঘোড়া) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুটুমবাড়ি কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক মোঃ আব্দুল আজিজ পরিচালনায় উপ¯ি’ত ছিলেন, সাংবাদিক আলহাজ্ব নূরুল ইসলাম খান, ডাঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দৈনিক পত্রিকার সংবাদিকরা উপ¯ি’ত ছিলেন।

চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুন অর রশীদ মতবিনিময়কালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে মাদক, দালাল ও দুর্নীতি মুক্ত উপজেলা ফুলবাড়ীয়াবাসীকে উপহার দিতে চাই। বিশেষকরে উপজেলা স্বা¯’্যসেবার মান উন্নতি করতে ভোটার সাধারনের কাছে তার ঘোড়া মার্কায় ভোট চেয়েছেন। সকলকে সাথে নিয়ে উপজেলাকে উন্নয়নে মাধ্যমে ঢেলে সাজাতে আমি কাজ করতে চাই। আমার কাছে ধনী-গরীব কোন ভেদাভেদ নেই, উপজেলার প্রতিটি মানুষই সমান। কিছু কিছু প্রার্থী নির্বাচনে কালো টাকা ছড়া”েছ,  ইতিমধ্যেই নির্বাচনে নির্ধারিত ২৫ লক্ষ টাকা ক্রস করে ফেলেছে। একটি  সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন  অনুষ্ঠিত হয়  এ ব্যাপারে  তিনি সকলের প্রতি  সহযোগিতা কামনা  করেছেন।



সম্পর্কিত খবর