দেশের খবর

ফেনী সীমান্তে ৪৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ৭৪ হাজার ১শ' টাকা মূল্যের ভারতীয় মাদক ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

শুক্রবার দুপুরে ফেনীর বিজিবি’র ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ফেনীর পরশুরাম উপজেলার মজুমদারহাট বিওপি ও কেতরাংগা বিওপি সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালান প্রতিরোধ, মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় হুইস্কি, ফেন্সিডিল ও চশমা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মাদক, চশমার আনুমানিক মূল্য ৪৭ লাখ ৭৪ হাজার ১শ টাকা। জব্দকৃত মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন। 

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর