চট্টগ্রাম প্রতিদিন

ফের ৪০ বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশ

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীসহ (বিজিপি) ৪০ নাগরিক ফের বাংলাদেশে প্রবেশ করেছে।

 

শনিবার (৪ মে) ভোরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে তারা প্রবেশ করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়ে নেয়।

 

জানা যায়, টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে ১৫ জন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২৫ জন প্রবেশ করে।



সম্পর্কিত খবর