দেশের খবর

বগুড়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে ড্রেনে চুবিয়ে হত্যা

শনিবার রাতে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নে তুচ্ছ ঘটনায় ইউনুস আলী(৬০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। তাকে মারপিট ও ড্রেনে চুবিয়ে হত্যা করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এঘটনায় জড়িত অভিযোগে পুলিশ মানিক(২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে। 

পুলিশ জানায়, ওই এলাকার বালা কৈগাড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে শাহিন কিছুটা মানসিক প্রতিবন্ধী। বৃহস্পতিবার রাস্তায় চলার সময় প্রতিবেশী আব্দুল ওয়াহেবের স্ত্রীর সঙ্গে তার ধাক্কা লাগে। বিষয়টি ওয়াহাব আলীর স্ত্রীর গায়ে হাত দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এর জের ধরে ওয়াহাব ও তার লোকজন শনিবার বিকালে শাহিনকে মারিপিট করে। সন্ধ্যার দিকে ইউনুস ও তার আরেক ছেলে গোলাম রসুল এর প্রতিবাদ জানান। এর জের ধরে রাত ৯টার দিকে ইউনুছ ও তার ছেলের ওপর রাস্তার ধারে হামলা চালান হয়। মারপিটের এক পর্যায়ে ইউনুছ আলীকে ড্রেনে চুবিয়ে ধরলে তিনি মারা যান। ঘটনার পর ওয়াহাব পরিবারসহ পালিয়ে যায়। এঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।  সদর থানার ওসি তদন্ত শাহিনুজ্জামান শাহীন জানিয়েছেন, হত্যাকান্ডের ঘটনায় ১জনকে গ্রেফতার করা হয়েছে। 

 



সম্পর্কিত খবর