চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে নাগরিক পার্টির ইফতার

বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঁশখালী উপজেলার আহতদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৪ মার্চ) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদের হলরুমে জাতীয় নাগরিক পার্টির সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী মিশকাতের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ইমন সৈয়দ।

এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম এর সমন্বয়ক এনামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবরারুল করিম নিহাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শোয়াইবুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঁশখালীর ছাত্র প্রতিনিধি মোঃ আবু রায়হান প্রমুখ। ইফতার মাহফিল জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির বাঁশখালীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ



সম্পর্কিত খবর