চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

বাঁশখালীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার (২৬ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সারা দেশের ন্যায় বাঁশখালীতে ভার্চুয়ালি উপদেষ্টা শারমিন এইচ মুরশিদের বক্তব্য বড় পর্দায় প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে উপদেষ্টার সাথে লাখো কন্ঠে শপথ বাক্য পাঠ করেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জমশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সমাজসেবা অফিসার আমজাদ হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, উপজেলা মৎস অফিসার তৌসিব উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুপন নন্দী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী এবং সরকারি বেসরকারী বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনার পাশাপাশি সকলে লাখো কন্ঠে শপথ বাক্য পাঠ করেন।



সম্পর্কিত খবর