চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে পীর সাহেব চরমোনাইর সমাবেশ ও মাহফিল রবিবার

বাঁশখালীতে পীর সাহেব চরমোনাইর আগমন উপলক্ষে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন।

বাঁশখালীতে পীর সাহেব চরমোনাইর সমাবেশ ও মাহফিল কাল। আগামীকাল রবিবার (১৩ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বাঁশখালীতে আসছেন। চরমোনাই পীর সাহেবের আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে চাম্বলে ওলামা ও সুধী সমাবেশ এবং জলদীতে ওয়াজ মাহফিলের কর্মসূচী রয়েছে। এ-উপলক্ষে দলের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। চরমোনাই পীর সাহেবের আগমন ও প্রোগ্রাম সফল করতে সর্বশেষ প্রস্তুতি জানাতে আজ শনিবার (১২ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন। এতে বক্তব্য রাখেন, আন্দোলনের বাঁশখালী উপজেলা সেক্রেটারী মাওলানা এসএম ফয়জুল্লাহ, মুজাহিদ কমিটির বাঁশখালী উপজেলা শাখার ছদর মাওলানা আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলনের বাঁশখালী পৌরসভার সভাপতি মাওলানা কলিম উল্লাহ, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বাঁশখালী উপজেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল ইসলাম, ইসলামী আন্দোলন নেতা মাওলানা ইউনুস, মোবারক হোসাইন আসিফ, মাওলানা জসিম উদ্দিন মিজবাহ, পৌরসভার সেক্রেটারী জমির উদ্দীন রানা, মেম্বার সৈয়দুল আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল রবিবার দুপুরে ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই বাঁশখালীতে পৌঁছবেন। বিকাল ৩টায় তিনি চাম্বলের আয়ান পার্ক কমিউনিটি সেন্টারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রাত ৯টায় বাঁশখালী জলদী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুজাহিদ কমিটির উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন।
পীর সাহেব চরমোনাই হুজুরের আগমন উপলক্ষে বাঁশখালীতে ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয়েছে। চাম্বলে ওলামা সম্মেলনে বাঁশখালী শীর্ষ পর্যায়ের সব আলেম ওলামা ও সুধীজনকে দাওয়াত দেয়া হয়েছে। মাহফিলের প্রস্তুতিও সমানভাবে চলছে। বৃষ্টি হলে মাহফিল মাঠে করা না গেলে বিকল্প কমিউনিটি সেন্টার বুকিং দেয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহল্লায় পীর সাহেব চরমোনাইর আগমনে সাড়া পড়েছে। তারা জানান, মাহফিল ও ওলামা সমাবেশে ব্যাপক লোক সমাগমের বিষয়টি মাথায় রেখে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হয়েছে। পীর সাহেবকে বরণ করতে বাঁশখালী প্রধান সড়কের তৈলারদ্বীপ ব্রীজ থেকে চাম্বল পর্যন্ত সড়কে অর্ধ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। করা হয়েছে ব্যাপক পোস্টারিং। বিতরণ করা হয়েছে হাজার হাজার লিফলেট। বাঁশখালী জুড়ে চালানো হয়েছে মাইকিং। পীর সাহেব চরমোনাইর আজকের সমাবেশ ও মাহফিল সফল করতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

 

 



সম্পর্কিত খবর