দেশের খবর

বাঁশখালীতে প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবী চেক হস্তান্তর ও উন্নয়নসভা অনুষ্ঠিত

বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী পৌর সদরের মিয়ারবাজারস্থ প্রাইম লাইফ ইন্সুইরেন্সের সার্ভিস সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়।

প্রাইমের লাইফ ইন্সুইরেন্সের ইভিপি ও বাঁশখালী পূর্ণাঙ্গ সার্ভিস সেন্টারের ইনচার্জ মো: নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মৃত্যুদাবী চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন, প্রাইমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) মুহাম্মদ সলিম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, প্রাইমের চট্টগ্রাম কর্পোরেট জোন-২ ও ৯ এর ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন, বাঁশখালী সার্ভিস সেন্টারের জিএম মাস্টার আজগর হোছাইন, আনোয়ারা সাংগঠনিক অফিসের ইনচার্জ মোহাম্মদ ইদ্রিছ, গুনাগরী সাংগঠনিক অফিসের ইনচার্জ মোহাম্মদ ইউছুফ, বাঁশখালী সার্ভিস সেন্টারের ডিজিএম ডাঃ মোহাম্মদ কাইছার, গুনাগরী সাংগঠনিক অফিসের ডিজিএম হাফেজ জাহেদুল ইসলাম, মাওলানা এম আবদুস সবুর ইসলামাবাদী, গুনাগরি সাংগঠনিক অফিসের ডিজিএম হাফেজ মো: মিজান, আনোয়ারা সদর অফিসের ইনচার্জ মামুনুর রশিদ, ব্যবসায়ী জিয়াউর রহমান, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সিপ্লাস টিভি প্রতিনিধি জসিম উদ্দিন প্রমুখ। 

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাঁশখালী সার্ভিস সেন্টারের বিএম মাওলানা কারী মোস্তাফা হাছান এবং অনুষ্ঠান পরিচালনা করেন বাঁশখালী সার্ভিস সেন্টারের জিএম আজগর হোসাইন।

অনুষ্ঠানে সদ্য প্রয়াত গ্রাহক মরহুম আনোয়ার হোসেনের মৃত্যু দাবীর ৭ লাখ ৩০ হাজার ৫ শত ৮৫ টাকার চেক হস্তান্তর করা হয়।

পরে মরহুম আনোয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বায়ান্ন/পিএইচ



সম্পর্কিত খবর