বরগুনার বামনা উপজেলাধীন ডৌয়াতলা কলেজ রোডেস্থ সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াাগনষ্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মেঘলা আক্তার(২০) নারীকে অস্ত্রোপাচার সময় তার গর্ভে থাকা জীবিত মা-সন্তান দু'জনই মারা যায়।
পরে মেঘলার বাবা মো: ছগির হোসেন বাদী হয়ে বামনা থানায় আট জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ৩নং আসামী সুন্দরবন হসপিটালের মালিক ও ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান গত সোমবার রাত থেকে পলাতক থাকায় র্যাপ-১০ এর আওতায় র্যাপ-২ গত শনিবার যাত্রাবাড়ী এলাকা বিবির ৪নং গেট থেকে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে র্যাপ কর্তৃপক্ষ তাকে বামনা থানার দায়ীত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে হস্তান্তর করে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ তাকে বরগুনা বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। এদিকে বাকী আসামিরা পলাতক রয়েছে।
বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান, বামনা থানা মামলা হওয়ার পর থেকে বাকি আসামিদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত আছে। উল্লেখ্য, গত সোমবার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মালিকানাধীন অনুমোদনহীন সুন্দরবন ক্লিনিক নামের বেসরকারি হাসপাতালের প্রসুতি ঐ নারী ভর্তি পর ভূল অস্রোপাচারে প্রসূতি নারী ও গর্ভজাত শিশু মারা যায়।