খবর প্রতিদিন

বালাগঞ্জ এস এম মেমোরিয়াল ট্রাস্টের ঈদ উপহার বিতরণ

 

সিলেটের বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবত্তী বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত অসহায়দের পাশে বিত্তবানরা এগিয়ে আসা উচিত। ঈদ উপলক্ষে ।বালাগঞ্জ এস এম মেমোরিয়াল ট্রাষ্ট কতৃক শতাধিক লোকদের মধ্যে  ঈদ উপহার প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।  তিনি আরও বলেন এধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। গত ২০ এপ্রিল বিকাল ৩ টার দিকে বালাগঞ্জ উপজেলা সদরে চানপুর গ্রামে এস এম মেমোরিয়াল ট্রাষ্ট কতৃক ঈদ উপহার বিতরন অনুষ্ঠান ট্রাষ্ট্রি মোঃ লতিফুর রহমান সাহেদ এর সভাপতিত্বে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ছড়াকার আবুল হোসেন ইমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, এছাড়াও সমাজসেবী আছকির মিয়া, সাইস্তা মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ আলী হোসেন। ঈদ উপহার ছিল তৈল, ময়দা, লাচ্ছা সেমাই, দুধ, বিস্কুট।

 
 


সম্পর্কিত খবর