চট্টগ্রাম ডাইন্যামিক লইয়ার্স এসোসিয়েশন (সিডিএলএ)-এ কর্তৃক চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরনে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল এবং সিডিএল এর কার্যকরী কমিটির অভিষেক ও নবীন আইনজীবী সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এস এম সিরাজদৌল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত নং-৪, চট্টগ্রাম-এর বিচারক জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. কফিল উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম বজলুর রশীদ মিন্টু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান ড. সুকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম টিটার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাচিন্তক, বিশিষ্ট কলামিস্ট ড. শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. নুর হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলাল হোসেন ও সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট রোজিনা পারভিন রোজি’র যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মো. শফিক উল্লাহ চৌধুরী, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অ্যাডভোকেট ফখরুদ্দিন জাবেদ, কর আইনজীবী আনিসুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল, অ্যাডভোকেট আবছার উদ্দীন হেলাল, অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট খোরশেদুল আলম টিপু।
এছাড়া আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মো. আলী হোসেন, অ্যাডভোকেট চন্দন কান্তি পালিত, অ্যাডভোকেট নিলুফার ইয়াছমিন লাভলী, অ্যাডভোকেট মশকুরা বেগম মেরী, অ্যাডভোকেট রেশমা চৌধুরী রেখা, অ্যাডভোকেট আজম খান, অ্যাডভোকেট সমীর কুমার আচার্য্য, অ্যাডভোকেট সরোয়ার হোসেন লাভলু, অ্যাডভোকেট মো. কুতুব উদ্দিন, অ্যাডভোকেট দীপেন চক্রবর্তী, অ্যাডভোকেট সৈয়দ নেওয়াজ আহমেদ নাদিম, অ্যাডভোকেট আরিফুজ্জামান, অ্যাডভোকেট নার্গিস আকতার, অ্যাডভোকেট জুনাইদুল ইসলাম শিবলী, অ্যাডভোকেট রফিকুল আলম, অ্যাডভোকেট সঞ্জীবন চন্দ্র সরকার, অ্যাডভোকে মো. মোমেনুল হক, অ্যাডভোকেট মোঃ কামাল উদ্দিন, অ্যাডভোকেট শাহজাদী মুক্তা, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সেলিনা আক্তার, অ্যাডভোকেট মাজেদ চৌধুরী, অ্যাডভোকেট ছলিম উদ্দিন খাঁন, অ্যাডভোকেট জসীম উদ্দিন, অ্যাডভোকেট সাদিয়া আফরিন, অ্যাডভোকেট তপন চন্দ্র ধর, অ্যাডভোকেট শিহাব উদ্দিন, অ্যাডভোকেট আজিজুর রহমান, অ্যাডভোকেট নুসরাত জাহান পিংকী অ্যাডভোকেট শামীমা ইয়াছমিন শশী, অ্যাডভোকেট জাহেদুল ইসলাম নয়ন, অ্যাডভোকেট শিরিন আকতার রুমী প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের মত জীবনের পরিনিতে যেন আর কারো না হয়। বর্তমানে অস্থির সময়ে বার ও বেঞ্চের মধ্যে পারস্পারিক সম্মান, শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করা সবার জরুরী। বিচার ব্যবস্থার মান সমুন্নত রাখতে না পারলে কারো মর্যাদা অক্ষুন্ন থাকবে না।
সভায় নবীন আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন-দক্ষ আইনজীবী হতে হলে আইন চর্চা করতে হবে এবং গতিশীল ও স্মার্ট হতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নবীন আইনজীবীদেরকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়। প্রধান অতিথি কার্যকরী কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদেরকে ফুল দিয়ে অভিষিক্ত করেন। পরিশেষে অভিষেক ২০২৪-এর স্মারক এর মোড়ক উন্মোচন করেন। প্রধান অতিথি সংগঠনের সার্বিক সফলতা কামনা করেন।