দেশের খবর

বিচারের ও মুক্তি দাবীতে পাল্টা-পাল্টি মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের লাইসেন্স বিহীন সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে হাতুরে ডাক্তার দ্বারা সিজারিয়ান অপারেশন প্রসূতি মাতা মোসাঃ মেঘলা আক্তার ও নবজাতকের লোহমর্ষক হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি, ও মুক্তির দাবীতে মঙ্গলবার পৃথক-পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান এর বিরুদ্ধে  হত্যা  মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করায় চেয়ারম্যানদের নেতৃত্বে নিঃশর্ত মুক্তির দাবীতে মঙ্গলবার বেলা ১১টায়  উপজেলার ডৌয়াতলা বাজার গোলচত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, বুকবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান ছগির, রামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, বামনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বীর ফেরদৌস তালুকদার  অপরদিকে মামলার বাদী মোহাম্মদ ছগির হোসেনের নেতৃত্বে বামনা উপজেলা পরিষদ সামনে বিচারের দাবিতে দুপুর ২ টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মেঘলা আক্তারের মাতা পারভীন আক্তার, মোসা: সিমা বেগম,লুনা বেগম, স্বামী রফিকুল ইসলাম তারেক ও পরিবারের অন্যান্য লোকজন। 

মামলা সূত্রে জানাগেছে,  সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ জানুয়ারি বিকালে বামনা উপজেলার রামনা ইউনিয়নের উত্তর রামনা গ্রামের  মো. রফিকুল ইসলাম তারেক এর স্ত্রী প্রসূতি মোসা. মেঘলা আক্তারকে সিজার করানোর জন্য ভর্তি করানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রসুতির প্রসব বেদনা বেড়ে যাওয়া। তখন হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সবুজ কুমার দাস হসপিটাল মালিক পক্ষের পরামর্শে এবং পরিচালক রেজাউল ইসলামের উপস্থিতিতে অপারেশন শুরু করেন। অপারেশনের সময় রাত ১১টার দিকে রোগিটি মারা যায়। তারপর জীবিত নবজাতক শিশুকে পুনরায় প্রসূতির পেটের মধ্যে রেখে পেট বাহির থেকে সেলাই করে কসটেপ মেরে অপারেশন থিয়েটার কক্ষ থেকে রোগী বের করে দিয়ে রোগী জরুরী বরিশাল নিয়ে যেতে বলেন। হসপিটাল কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক এ্যাম্বুলেন্স যোগে প্রসুতি মোসাঃ মেঘলা আক্তারকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ভুক্তভোগী পরিবারের সন্দেহের সৃষ্টি হলে পার্শ্ববর্তী মঠবাড়িয়া  ইসলামিয়া ক্লিনিকে নিয়ে গেলে উক্ত ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক দেখে বলে রোগীর অবস্থা ভাল না দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যান। অতঃপর প্রসূতি মোসাঃ মেঘনা আক্তারকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হয়ে ভান্ডারিয়া উপজেলা এলাকায় পৌঁছালে এতো দীর্ঘ সময় ধরে মেঘলা আক্তারের কোন সারা শব্দ না পেলে তাদের পুনরায় সন্দেহের সৃষ্টি হলে তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেঘলা আক্তারকে পরীক্ষা-নিরীক্ষা করে জানায় যে, মেঘলা আক্তার আনুমানিক দেড় থেকে  দুই ঘন্টা পূর্বে মারা গেছে। পরে তারা নিহতের বাবা বাড়ীতে লাশটি নিয়ে আসে। এই ঘটনার পর থেকে সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা, ডাক্তার, নার্সসহ সকল স্টাফরা পালিয়ে যায়। মঙ্গলবার সকাল ৯টায় বামনা থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল এর নেতৃত্বে প্রসূতি মোসাঃ মেঘলা আক্তারের বাবার বাড়ী উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রাম থেকে প্রসূতি মোসাঃ মেঘলা আক্তার ও নবজাতকের লাশ উদ্ধার করে বরগুনা মর্গে  প্রেরন করা হয়েছে।

এঘটনায় সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও উপজেলা ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানকে পলাতক অবস্থায় শনিবার(২০জানুয়ারি) ঢাকার যাত্রাবাড়ী  থেকে র্যা ব-১০ এর আওতায় র্যা ব-২  আটক  করে    বামনা থানা পুলিশ কর্তৃপক্ষে কাছে হস্তান্তর করায় পুলিশ কর্তৃপক্ষ বরগুনা বিজ্ঞ আদালতে হাজির করায় আদালত কর্তৃপক্ষ তাকে জেল হাজতে পাঠান। 

বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল, জানান , বামনা থানা মামলা রজু হওয়ার পর থেকে বাকি আসামিদের আইনের আওতায় আনার জন্য চেষ্টা অব্যাহত আছে। উল্লেখ, গত সোমবার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মালিকানাধীন অনুমোদনহীন সুন্দরবন ক্লিনিক নামের বেসরকারি হাসপাতালের প্রসুতি ঐ নারী ভর্তির পর ভূল অস্রোপাচারে প্রচুর রক্ত ক্ষরনে প্রসূতি নারী ও গর্ভজাত শিশু মারা যায়। এরপর বিক্ষুব্দ জনতার চাপে হাসপাতাল টিতে  তালা ঝুলিয়ে দেন প্রশাসন। 



সম্পর্কিত খবর