৩৬ দিনব্যাপী চলমান বৈষম্যবিরোধী ‘জুলাই বিপ্লব’ এবং স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবিতে) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১১ আগস্ট) সাধারণ শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৭টি গাছ রোপণ করা হয়ে।
এসময় উপস্থিত সকলে শহীদদের আত্নত্যাগের বিনিময়ে প্রাপ্ত দেশকে বৈষম্যমুক্ত করার ঘোষণা দেন । বাংলাদেশের মানুষকে নিজেদের জীবন দিয়ে দ্বিতীয়বার মুক্তির স্বাদ দেয়ার জন্য তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আত্নার মাগফিরাত কামনা করেন উপস্থিত জনতা।
এ সময় রসায়ন বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী জাকিরুল ইসলাম বলেন, বাংলার মানুষ আজ স্বাধীনতার যে নিঃশ্বাস নিচ্ছি তার অক্সিজেন এই শহীদরাই। তাদের আত্নত্যাগেরই ফসল এই নতুন বাংলাদেশ। তারা চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। দেশের প্রতিটি নাগরিককে এই অর্জিত স্বাধীনতা রক্ষায় সোচ্চার থাকতে হবে। সবাই মিলে একসাথে দেশটাকে সংস্কার করতে হবে। সকল বৈষম্য, জুলুম, নিপীড়ন এবং দুর্নীতিমুক্ত শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। যাতে করে আর কোনো স্বৈরাচারের হাতে আবু সাইদ, মুগ্ধ, আকরামদের জীবন দিতে না হয়।