বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারত আমাদের চট্রগ্রাম নিয়ে ষড়যন্ত্র করছে আমরাও বলি চট্রগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত হলে আমরা আমলকি চুসবো আমরাও বলবো বাংলা বিহার উড়িষ্যা আমাদের।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১.০০ টায় রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন করে দেশীয় পণ্য ক্রয়ে সচেতনতা তৈরি করতে প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তারা তার কথায় বিদ্যুৎ দেবে না বলে হুমকি দিচ্ছে। আলু,পেঁয়াজ দেবে না বলছে। আপনারা (ভারত) মাগনা দিচ্ছেন নাকি। আমরা পয়সা দিয়েই নিচ্ছি।
অনুষ্ঠানে অন্যান্যদের উপন্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির আহব্বায়ক এ্যাড. এরশাদ আলী এশা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
বায়ান্ন/এসএ