দেশের খবর

মমিন মোল্লার মুক্তিযুদ্ধভিত্তিক পিজিটি কোর্স সম্পাদন

মোহাম্মদ মমিনুল ইসলাম পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ( পিজিটি) সম্পন্ন করেছেন। তিনি মমিন মোল্লা নামেই মিডিয় জগতে  পরিচিত। এ কোর্সটি  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন , গণহত্যা- নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিচালিত।  গণহত্যা-নির্যতান ও মুক্তিযুদ্ধ বিষয়ক একাদশ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ( পিজিটি ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , কুমিল্লার সহযোগীতায় পরিচালিত হয।  

সম্প্রতি প্রকাশিত ফলাফল অনুযায়ী তিনি মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ১৯৭১, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর, খুলনার তত্তাবধানে কুমিল্লাস্থ ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ে এ কোর্সটি সম্পন্ন করা হয় । তার গবেষণষার বিষয় ছিল “ মহেশপুর গণহত্যা” । উল্লেখ্য কুমিল্লার দেবিদ্বারের মশেপুরে ১৭ সেপ্টম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর সৈনিক ও স্থানীয় রাজাকারা ১১ জন নিরীহ গ্রামবাসীকে সেদিন গুলি করে হত্যা করে। এ বিষয়ে বাংলাদেশ টেলিভিশনের “ দেশটাকে ভালবেসে ” অনুষ্ঠানেও বিশ্লেষণধর্মী আলোচনা করা হয়। সেখানেও মমিন মোল্লা মুক্তিযুদ্ধের গবেষক হিসাবে অংশগ্রহণ করেন।

মমিনুল ইসলাম মোল্লা এশিয়াটিক সোসাইটি কর্তৃক  প্রকাশিত “ মুক্তযুদ্ধ জ্ঞাণকোষ, বাংলাদেশ ”  বইয়ের একজন লেখক। ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মুরাদনগরের মুক্তিযুদ্ধ নিয়ে তিনি গবেষণাধর্মী কাজ করেছেন। যা এ বইয়ের ১০টি খন্ডে স্থান পেয়েছে। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ ও নারী সমাজ, একাত্তরের রণাঙ্গণে দেবিদ্বার, মুক্তিযুদ্ধে ন্যাপ মোজাফ্ফরের ভুমিকা, মুক্তিযুদ্ধে বিবিসি, মুক্তিযুদ্ধে মুরাদনগর ও চাপিতালার গণহত্যা নিয়ে দেশের স্থানীয়ও জাতীয় পত্রিকায় বহু নিবন্ধ লিখেছেন। মুরাদনগর উপজেলা প্রশাসন  থেকে প্রকাশিত “ অজেয় মুরাদনগর” শির্ষ স্মরণিকাতে তিনি মরাদনগর উপজেলার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন। এছাড়া দেশি -বিদেশী ইলেকট্রনিকস ও  অনলাইন মিডিয়ায় এ ব্যাপারে তার বহু গবেষণা কর্ম রয়েছে। তিনি ১৯৯০ সাল থেকে সংবাদদাতা, নিবন্ধকার, ফিচার লেখক, হিসাবে বিশেষ ভুমিকা রাখছে।



সম্পর্কিত খবর