চট্টগ্রাম প্রতিদিন

মহেশখালীতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলো আরও ৫ টি অসহায় পরিবার

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দেশের ২৬,২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় মহেশখালীতে ৫ টি ভূমিহীন-গৃহহীন পরিবার পেলো উপহারের ঘর।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন ৷

 

তথ‍্যমতে, এ পর্যন্ত মহেশখালীতে মোট ৭৫ টি ভূমিহীন- গৃহহীন পরিবার জমিসহ ঘর পেয়েছে। এনিয়ে তারা বেশ সন্তুষ্ট। মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহারে যেন তারা নতুনভাবে বাচাঁর স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদ এবং স্থায়ী ভাবে জীবন যাপনের। 

 

 

 

 



সম্পর্কিত খবর