খুলনা

মহেশপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রাম থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মাদক বিক্রির টাকা ও বহনকারী ৩টি মোটরসাইকেল। শনিবার সকালে উপজেলার যুগিহুদা গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলো—ওই গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসান।

 

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মহেশপুর থানা পুলিশ। সে সময় বাড়ির মালিক দেলোয়ার পালিয়ে গেলেও আটক করা হয় তাঁর স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান ও পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের মেহেদী হাসান জিসানকে। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০০ পিস ইয়াবা। জব্দ করা হয় মাদক বিক্রির ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা ও তিনটি মোটরসাইকেল। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 


সম্পর্কিত খবর