দেশের খবর

মাটিরাঙায় ইউপিডিএফের চাঁদা কালেক্টর আটক

 
 
খাগড়াছড়ির মাটিরাঙায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ মূল) এর চাঁদা কালেক্টর রিপন ত্রিপুরাকে আটক করেছে সেনাবাহিনী। 
 
শনিবার (২৯ নভেম্বর)  বিকাল তিনটার দিকে উপজেলার রসুলপুর রাবার বাগান এলাকা হতে তাকে আটক করা হয়।
 
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রসুলপুর রাবার বাগান এলাকা হতে ইউপিডিএফ মূল এর সহকারী কালেক্টর রিপন ত্রিপুরা (১৯) কে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ১টি ওয়াকিটকি, ২ মোবাইল ফোন, ১ চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ ৪০০ টাকা জব্দ করে সেনাবাহিনী। 
 
মাটিরাঙা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি বলেন,পাহাড়ের শান্তি সম্প্রীতি রক্ষায় চাঁদা বাজি, অবৈধ চোরাচালান, সন্ত্রাসী কর্মকান্ড রোধে সর্বদায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। সকল অপরাধ দমনে এধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
 


সম্পর্কিত খবর