বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাদারীপুর জেলার উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়। সোমবার সকালে মাদারীপুর সরকারি কলেজ থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীর সার্বিক দিক নির্দেশনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন, যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হাসান মিলন, আব্দুস সোবাহান মজুমদার সহ উপজেলা ছাত্রদল, কলেজ ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ছাত্রদলের নেতৃত্ব ছিল সামনের সারিতে। ছাত্রদলের হাত ধরেই এ দেশে বার বার গনতন্ত্র মুক্তি পেয়েছে। এ স্বাধীনতা দিবস উপলক্ষে স্বৈরাচারীর দোষররা মাঠে নামার চেষ্টা করলে কোন মতেই ছাড় দেওয়া হবে না।
এসময় বক্তারা আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলছে। এ ষড়যন্ত্র যাতে কোন মতেই সফল হতে না পারে সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা বলেন, বিজয় দিবসের অঙ্গীকার, রুখতে হবে স্বৈরাচার। শেখ হাসিনা ও তার দোষরদের রখতে পারলেই বাঙ্গালী জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি অনিবার্য।