দেশের খবর

মাদারীপুর-৩ আসনের বিজয়ী ও পরাজিত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে অভিযোগ

মাদারীপু-৩ আসনের নির্বাচনে জয়ী স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম  অপরদিকে পরাজিত নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) মাদারীপুর প্রেসক্লাবে নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ ও কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সংবাদ সম্মেলন করেন। 

মাদারীপুর-৩ আসনের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনের দিনই কেন্দুয়া ইউনিয়নের একটি কেন্দ্রে ৪ জন এজেন্টকে মারধর করা হয় এবং ফলাফল ঘোষণার পূর্বেই উক্ত ইউনিয়নে ঈগলের এজেন্ট ও কর্মীদের ২২/২৩টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এছাড়া নির্বাচন পরবর্তী সহিংসতায় ঈগল প্রতীকের আনন্দ মিছিলে বোমা হামলা চালিয়ে ১০ জনকে আহত ও বিভিন্ন এলাকায় ঈগলের কর্মীদের উপর হামলা ও বাড়ি-ঘরের ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেন।

অপরদিকে, সংবাদ সম্মেলনে গোলাপ এসব অভিযোগ অস্বীকার করেন। দুজনেই সহিংসতা বন্ধের জন্য স্থানীয়দের অনুরোধ করেন। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে সহিংসতা বন্ধের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।



সম্পর্কিত খবর