দেশের খবর

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস পড়ল খাদে, নিহত ৫

মাদারীপুর সদরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঘটকচরে ঢাকা-বরিশাল মহাসড়কে এ র্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহনের বাসটি একটি ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের তিন যাত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়।

 

মাদারীপুর মোস্তফাপুরের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ওসি মামুন আরো বলেন, সার্বিক পরিবহনের এটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় এলে একটি ইজিবাইককে চাপ দেয়। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে যায়।

 



সম্পর্কিত খবর