দেশের খবর

মাদারীপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলীদের সংগঠন (রিয়া) সহযোগিতায় তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৩ জানুয়ারি) উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঢাকাস্থ স্পন্দন বি বাংলাদেশে ও শিবচরস্থ সাউথ বেঙ্গল ইউথ ক্লাব (এসবিওয়াইসি)র আয়োজনে বাঁশকান্দী ইউনিয়নসহ আসেপাশের কয়টি ইউনিয়নে এ কম্বল বিতরণ কর্মসুচী পালন করা হয়।

 

সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রাজার সঞ্চলনায় ও স্পন্দন বি বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মাহমুদুল হাসানের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার সহ-সভাপতি প্রকৌশলী সামসুল আলম তালুকদার।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল কুদ্দুস,  নির্বাহী সদস্য প্রকৌশলী মহিউদ্দিন ফারুক ও কোষাদক্ষ প্রকৌশলী মাহাবুবর রহমান।

 

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, শিবচরস্থ ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক মাহবুব হোসেন বাদল, স্পন্দন বি বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুসা, সমাজ কল্যান সম্পাদক শাহিন বিন আনিস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা রবিন ও সদস্য রিপা আক্তারসহ অন্যান্যরা।



সম্পর্কিত খবর