জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় কেন্দ্রের সেরা ফলাফল লাভ করেছে। এবারের এসএসসি পরীক্ষায় মোট ১১৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তন্মধ্যে ২১ জন গোল্ডেনসহ ৯১ জন জিপিএ-৫ পেয়েছে। অবশিষ্ট ২৭ জন এ গ্রেড পেয়ে এবারো শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। শতকরা পাশের হার ১০০। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম তার প্রতিক্রিয়ায় জানান, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ায় অনেকটা এগিয়ে আছে। তাই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। মফস্বল এলাকার স্কুলের শিক্ষার্থী হিসেবে ফলাফল তুলনামূলক অনেক ভালোই হয়েছে। ভবিষ্যতে ফলাফলের এ ধারাবাহিকতা যাতে বজায় থাকে তার জন্য সংশ্লিষ্ট সবাই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।