মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় শাসন এবং অবকাঠামোর মতো ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার বিষয়ে উভয় পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও বাস্তবসম্মত মতবিনিময় হয়েছে।
বৈঠকে উভয় পক্ষ জনগণের কল্যাণে আরও সহযোগিতা করতে সম্মত হয়েছে, যাতে ব্যাপক কৌশলগত সমবায় অংশীদারত্বে নতুন ফলাফল অর্জন এবং দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা দেওয়া যায়।