দেশের খবর

মির্জাগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মির্জাগঞ্জ প্রেসক্লাবের ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভা কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন  দৈনিক অর্থনীতি পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি অধ্যাপক মনিরুজ্জামান হাওলাদার। সভায় মির্জাগঞ্জ প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্য বিশিষ্ট  নতুন আহবায়ক কমিটি গঠন করে। এ কমিটি আগামী ১ মাসের মধ্যে সাধারন সভা আহবান করে পূর্ণাঙ্গ  কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দৈনিক কালবেলা পত্রিকার  মির্জাগঞ্জ প্রতিনিধি এইচ এম ইলিয়াস হোসাইনকে আহবায়ক ও দৈনিক সময়ের আলো পত্রিকার উপজেলা সংবাদদাতা মোঃ সুমন কাজীকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এ আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার মোঃ মাসুদ আলম, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার উপজেলা প্রতিনিধি সিয়াম রহমান হিমেল ও দৈনিক আজকের বরিশাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ইদ্রিস আলম প্রমুখ।



সম্পর্কিত খবর