দেশের খবর

মির্জাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা চত্বরের নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের শ্রদ্ধা জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসানের নেতৃত্বে শহীদদের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।

পরে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

এরপরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইয়েমা হাসান এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল ইসলামের সঞ্চালনে অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধারা ৭১ এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা হাবিব,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ও উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা প্রমুখ।



সম্পর্কিত খবর