দেশের খবর

মুরাদনগরের সাবেক এমপি কায়কোবাদ দেশে ফিরেছেন

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও পাঁচবারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১৩ বছর পরে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানাতে মুরাদনগরের লাখো জনতার ঢল নামে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকে মুরাদনগরের সাধারণ মানুষ। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন মুরাদনগর উপজেলার স্থানীয় জনগণ।

যানা যায়, সৌদি এয়ারলাইসের একটি ফ্লাইটে সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন কায়কোবাদ।

বিমানবন্দর থেকে বেরিয়ে এলে নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। 

এ সময় তিনি বলেন, ছাত্র-জনতার জীবনের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে, যেনো তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারে। বিমানবন্দর থেকে মোফাজ্জল হোসাইন কায়কোবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাতে করেন।



সম্পর্কিত খবর